News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

হবিগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশুসহ নিহত ৪, আহত ৩

হবিগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশুসহ নিহত ৪, আহত ৩

হবিগঞ্জ: মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ যাত্রী। গুরুতর অবস্থায় আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার কন্যা সামিয়া আক্তার (২), একই গ্রামের ইমতিয়াজ উল্লার পুত্র লালমিয়া (৬৫), একই উপজেলার রামগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের পুত্র কলিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও গ্রামের উমর আলীর স্ত্রী রহিমা খাতুন (৩৫)।

নিউজবাংলাদেশকে পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে একটি মাটি বোঝাই টাক্টর হবিগঞ্জ থেকে নবীগঞ্জের পথে যাচ্ছিল। একই সময় বালিখাল থেকে আসছিল একটি ইজিবাইক।

পুলিশ আরো জানায়, উমেদনগর এলাকায় এলে এ দুটো যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই একজন নিহত ও ৬ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর আরো ৩ জনের মৃত্যু হয়।

আহত বাকি ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘাতক টাক্টরটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন নিউজবাংলাদেশকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়