যশোরে গ্রেফতার ৬১
যশোর: যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








