News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় পৃথক অভিযানে গ্রেফতার ২৩

গাইবান্ধায় পৃথক অভিযানে গ্রেফতার ২৩

গাইবান্ধা: জেলায় পৃথক অভিযানে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতা মামলায় পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায় বিএনপির তিন ও জামায়াত-শিবিবের দুই নেতাকর্মীসহ সাদুল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় ৫ জন ও অন্য মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/টিএইচজেড/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়