News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

বৃষ্টিতে ৫ কোটি টাকার লবণ নষ্ট

বৃষ্টিতে ৫ কোটি টাকার লবণ নষ্ট

কক্সবাজার: গত কয়েক দিনের বৃষ্টিতে কক্সবাজারে পাঁচ কোটি টাকার লবণ নষ্ট হয়ে গেছে।

বিসিক কক্সবাজার অফিসের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানভেদে ৫২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ায় লবণ উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে।

বিসিক সূত্র জানায়, দেশে লবণের চাহিদা রয়েছে ১৬ লক্ষ ৫৮ হাজার মেট্রিক টন। এবারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লক্ষ মেট্রিক টন। এরই মধ্যে নয় লক্ষ ৭২ হাজার ৫০ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে।

জেলার চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার সদর উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি কেন্দ্রের অধীনে ৬৪ হাজার ১৫১ একর জমিতে চলতি মৌসুমে লবণের চাষ হচ্ছে।
কক্সবাজার সদরের গোমাতলির শামসুল আলম জানান, তিনি এ মৌসুমে আট একর জমিতে লবণ চাষ করেছেন। এতে এ পর্যন্ত চার হাজার মণ লবণ উৎপাদিত হয়েছে। তবে উৎপাদনের জন্য যে খরচ পড়েছে বাজারদর তার চেয়ে অনেক কম।

প্রসঙ্গত, নভেম্বর থেকে মে মাস লবণ উৎপাদনের সময়।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়