News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪৪, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত ১

লক্ষ্মীপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত ১

লক্ষ্মীপুর: জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে মো. আলী ওরফে মমা (২৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত মমা সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেসামপুর গ্রামের আবদুস সালামের ছেলে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে সদর উপজেলা উত্তর জয়পুর ইউনিয়নের গনেসামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা এএসপি জুনায়েত কাউসার বলেন, সে (মমা) নিজেও সন্ত্রাসী ছিল। তাকে তার বাহিনীর লোকেরাই গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়