News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

‘ইরানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় থাকবে’

‘ইরানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় থাকবে’

ঢাকা: ইরান বাংলাদেশের ঘনিষ্ঠ মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ। রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কর দিক থেকে দুদেশের সম্পর্ক রয়েছে। আর এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস বায়েজি।

মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “বাংলাদেশের সাথে ইরানের রয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক। এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

এ সময় তিনি তেল শোধনাগার রক্ষণাবেক্ষণ, খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলন, বিদ্যুৎ কেন্দ্রের উপকরণসমূহ সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “সহেযোগিতার আরও ক্ষেত্র খুঁজে বের করতে পারস্পরিক প্রতিনিধিদল বিনিময় প্রয়োজন।”   

প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সকলেরই উপকার হবে, দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে।”

এসময় প্রতিমন্ত্রী পেট্রো-কেমিকেল ইন্ডাস্ট্রিজ স্থাপনে ইরানের সহযোগিতা চান এবং ইরানের তেল সরবরাহের আগ্রহকে স্বাগত জানান।

প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্যাদি, তৈরি পোষাক, ওষধ প্রভৃতি আমদানি করার জন্য ইরানকে অনুরোধ জানান।  

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি সচিব মো. আবুবকর সিদ্দিক ও ইরানের কাউন্সিলর বাহরাম সাইফজাদে উপিস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়