News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

ইলিশ আহরণ বন্ধের সীমা ১৫ দিন হচ্ছে

ইলিশ আহরণ বন্ধের সীমা ১৫ দিন হচ্ছে

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধের সীমা ১১ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘ইলিশ উৎপাদনে নদীর পরিবেশ, জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রমের প্রভাব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইলিশের নতুন মজুদ আবিষ্কার ও সহনশীল মাত্রার আহরণের বিষয়ে বিশদ গবেষণা জরুরী উল্লেখ করে মন্ত্রী বলেন, “ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ বিষয়ক গবেষক, বিজ্ঞানী এবং গবেষণা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণকে আরো দায়িত্বশীল হতে হবে।”

মন্ত্রী বলেন, “ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি নির্ভর করে এর প্রজনন সফলতা, জাটকা সংরক্ষণ এবং মাছ আহরণের পরিমানের উপর। ইলিশের উৎপাদন বৃদ্ধির মূলে রয়েছে জাটকা রক্ষা।”

কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর মহাপরিচালক মোহাম্মদ জাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান জনাব পিউস কস্তা বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়