News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২০

খালেদা জিয়া পরাজিত হয়েছেন: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া পরাজিত হয়েছেন: প্রধানমন্ত্রী

ঢাকা: টানা তিন মাস দলীয় কার্যালয়ে অবস্থান শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেরাকে সরকারের বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নেতাদের অভিনন্দন জানাতে গণভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া ‘পরাজিত’ হওয়ায়  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসী দিয়ে বোমা মেরে জনগণের মতামত পরিবর্তন করা যায় না। উনি (খালেদা জিয়া) পরাজিত হয়েছেন। উনাকে পরাজিত হয়ে কোর্টের মামলায় হাজিরা দিয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে।”

শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রী উনার গুহা থেকে বের হয়েছেন। উনি আসলে ভেবেছিলেন উনার অফিসে বসে আওয়ামী লীগকে পরাজিত করে ফুলের মালা গলায় দিয়ে বের হবেন।”

প্রধানমন্ত্রী বলেন, “এই বিজয় জনগণের, এই বিজয় ধরে রাখতে হবে। আর কেউ যেন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সদা সর্বদা তা মোকাবেলা করতে হবে।”

এসময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের খালেদা জিয়ার দেশের স্বার্থবিরোধী তৎপরতা রুখে দিতে সক্রিয় থাকতেও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়ে লাগাতার অবরোধ ডেকে তিন মাস কার্যালয়ে অবস্থানের পর গত রোববার বাসায় ফিরে যান খালেদা জিয়া।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়