News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

রায়ের কপি পাওয়ার আগে ফাঁসি নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রায়ের কপি পাওয়ার আগে ফাঁসি নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: কামারুজ্জামানের বিরুদ্ধে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরের জন্য জেল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

আদালতের নির্দেশনা পেলেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “রায় কার্যকরের সময়ে যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।”

তিনি বলেন, “সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে রায়ের কপি হাতে পাওয়ার পর ফাঁসি কার্যকর করা হবে।”

উল্লেখ্য, সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর রায় কার্যকর করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ। এদিন আনুষ্ঠানিক চিঠি পেয়ে সন্ধ্যায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।

নিউজবাংলাদেশ.কম/টিআই/এজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়