শাহজালালে ১৪ সোনার বারসহ আটক ৬
ঢাকা: হযরত শাহজালাল বিমানবন্দরে এক কেজি সাতশ গ্রাম ওজনের ১৪টি সোনার বার জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে এসব বার জব্দ করা হয়।
এপিবিএনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
আটককৃতরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে মালয়েশিয়া থেকে ঢাকায় এসে নামেন। সকাল ১০টায় বিমানবন্দরের কনভয় এরিয়ায় তাদের গতিবিধি সন্দেহজনক হলে লাগেজ তল্লাশি করা হয়। এ সময় কিছু সোনার চেইনের সঙ্গে এসব বার পাওয়া যায়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








