News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৭, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

জামায়াত-শিবিরের কর্মীসহ দিনাজপুরে আটক ২৮

জামায়াত-শিবিরের কর্মীসহ দিনাজপুরে আটক ২৮

দিনাজপুর: জামায়াতের ডাকা দুই দিনের হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মী রয়েছে।

এদের আটক করতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্তু অভিযান চালায় পুলিশ। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সোমবার গভীররাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্তু জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন শিবির ও একজন জামায়াতের কর্মী রয়েছে।

অবরোধ-হরতালে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সে জন্য জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবিকেও নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়