একসঙ্গে ৮৭৩ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা: জনপ্রশাসনে উপ-সচিব, যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে তিন স্তরে একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। রাত পৌনে ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ শাখার (এপিডি) যুগ্ম-সচিব মহিবুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব হয়েছেন ৩৪৩ জন, উপ-সচিব থেকে ২৯৯ জন যুগ্ম-সচিব এবং যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন ২৩১ জন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








