News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাস্তা পার হতে গিয়ে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৬০) ও আরিফুজ্জামান (২৮) নামের দুই পথচারী নিহত হয়েছেন। নিহত আবুল বাশারের পিতার নাম আব্দুল করিম এবং আরিফুজ্জামানের পিতার নাম শুক্কুর আলী।

নিহত আবুল বাশারের ছেলে হাসান জানান, “সকাল সাড়ে ৯টার দিকে খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে রাস্তা পার হবার সময় ‘তুরাগ’ পরিবহনের একটি বাস তার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্নকভাবে আহত হলে নিকটস্থ খিদমা হাসপাতাল নেওয়া হয়। এখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সকাল ১১টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুজ্জামানের এক নিকট আত্নীয় জানান, দুপর ৩টার দিকে মীরপুর ১০ নম্বর গোল চক্করে রাস্তা পার হবার সময় ৯ নম্বর বাস আরিফুজ্জামানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহত আবুল বাশারের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার হাজীগঞ্জ গ্রামে। আরিফুজ্জামান পল্লবীর ১২/সি ঠিকানার একটি বাসায় থাকতেন।

নিউজবাংলাদেশ.কমে/এমএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়