কারাগারে পৌঁছেনি রায়ের কপি
ঢাকা: কামারুজ্জামানের রায়ের কপি এখনও কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার ফরমান আলী।
সোমবার বিকেল সোয়া পাঁচটায় জেলগেটে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অফিস সময় শেষ, এখন কি আর রায়ের কপি আসবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আদালত চাইলে আফিস সময়ের পরও রায়ের কপি আসতে পারে। কপি হাতে পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর কামারুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন সেক্ষেত্রে আমরা ফলাফল জানা পর্যন্ত অপেক্ষা করব।”
এদিকে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যদের আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে। জানা গেছে, তার পরিবারের ১২ সদস্য দেখা করতে কারাগারে যাচ্ছেন।
তবে তার আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম








