News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৩৩, ২১ জানুয়ারি ২০২০

কফিন ঢুকেছে কারাগারে

কফিন ঢুকেছে কারাগারে

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে অ্যাম্বুলেন্সে করে একটি কফিন নেয়া হয়েছে। সোমবার বিকেল চারটার পর দুটি অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করে। এর একটিতে কফিন দেখা গেছে বলে জানিয়েছেন জেলগেটে অবস্থান করা আমাদের স্টাফ রিপোর্টার।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রায় খুব দ্রুত কার্যকর করা হবে। তবে তার আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য কামারুজ্জামানকে কয়েক ঘণ্টা সময় দেয়া হবে।

তবে জেলার জানিয়েছেন রায়ের কপি এখনও কারাগারে এসে পৌঁছেনি।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়