News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৭, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৯, ১৯ জানুয়ারি ২০২০

বগুড়ায় ঘূর্ণিঝড়ে ১৯ জনের প্রাণহানি

বগুড়ায় ঘূর্ণিঝড়ে ১৯ জনের প্রাণহানি

বগুড়া: শনিবার রাতের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে সোমবার পর্যন্ত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। এতথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম।

নিউজবাংলাদেশকে তিনি বলেন, “১২টি উপজেলায় এ পর্যন্ত ৫১ হাজার ৮৯৪টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৮ হাজার ৬৬৭টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।”

তিনি আরো বলেন, “শনিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে ৯৯ দশমিক ৯৯ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি বগুড়ায় আঘাত হানে। ১২ মিনিটে স্থায়ী হওয়া এ ঝড়ে জেলার ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।”

তিনি বলেন, “পল্লী বিদ্যুতের শত শত খুঁটি ভেঙে পড়েছে। এ অবস্থায় কয়েকশ’ কিলোমিটার এলাকায় বিদ্যুতের তার ছিড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ প্রতিটি উপজেলায় এরই মধ্যে ৫ মেট্রিক টন করে ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।”

জেলায় ঘূর্ণিঝড় তথ্য সেলের দায়িত্বে থাকা এ কর্মকর্তা নিউজবাংলাদেশকে আরো বলেন, “নিহততের প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়