News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৬, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৯, ১৯ জানুয়ারি ২০২০

জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৮০ সালের এ দিনে বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে জাগপার আত্মপ্রকাশ ঘটে।

‘কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে যেতে দেয়া হবে না’- এ অঙ্গিকার নিয়ে ১৯৮০ সালের ৭ জানুয়ারি ছাত্রলীগের বর্ধিত সভায় জাগপা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান ১৯৮০ সালের ৬ এপ্রিল রমনার সবুজ চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাগপা নামের রাজনৈতিক দলের ঘোষণাপত্র পাঠ করেন।

এদিকে রোববার বিকালে জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেছেন, সময়ের আওয়াজ শুনুন। এখন ফুল খেলবার দিন নয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার হোক- ‘এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।’

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়