News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪৫, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৯, ১৯ জানুয়ারি ২০২০

চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

চট্টগ্রাম: নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ জানুয়ারির পর চান্দগাঁও এলাকায় গাড়িতে আগুন দেওয়ায় ঘটনায় দায়ের হওয়া দুই মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়