News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৯, ১৯ জানুয়ারি ২০২০

মাঝ রাতে কালবৈশাখী, থাকছে শিলা বৃষ্টিও

মাঝ রাতে কালবৈশাখী, থাকছে শিলা বৃষ্টিও

ঢাকা: মাঝ রাতে আজও (রোববার দিনগত) দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলা বৃষ্টি।

রোববার আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মাহ্‌নাজ খান নিউজবাংলাদেশ.কমকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার দিবাগত মাঝ রাতে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিং, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা কোথাও কোথাও অধিক বেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

অসময়ের কালবৈশাখীর কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক বলেন, “পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও এর আশপাশে বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় অসময়ে দেখা দেয় কালবৈশাখী।”

এদিকে, শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৮৯ মি.মি. রেকর্ড করা হয় খুলনা বিভাগের সাতক্ষীরায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ মি.মি. রেকর্ড করা হয়েছে সিলেট জেলায়। এদিন ঢাকায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো শতকরা ৭৭ ভাগ।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়