News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩০, ১৯ জানুয়ারি ২০২০

প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

নাটোর: নাটোরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ শিকদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের ডোমপাড়া মাঠের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ শিকদার দুনম্বর ওয়ার্ড যুবলীগ সাংগাঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুলবাগান ঝাউতলা এলাকায় মাদারের গানকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সিরাজ শিকদারের ভাই শাহতাব শিকদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এসময় সিরাজ শিকদার ভাইকে রক্ষার জন্য এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দায়ীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান নাটোর পুলিশ সুপার বাসুদেব বণিক।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়