বিলবোর্ড মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু
ঢাকা: অসময়ের কালবৈশাখী ঝড়ে ভেঙে যাওয়া বিলবোর্ড মেরামত করতে গিয়ে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মিজানুর রহমান (৩৯) ও আব্বাস আলী (৩০)।
শনিবার রাত আড়াইটার দিকে রাজধানীর বিজয়সরণীতে একটি বিলবোর্ড মেরামত করতে গিয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম।
তিনি জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে কাফরুল থানায় রাখা হয়েছে। কিছুক্ষণ পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, রাজধানীতে গতকাল শনিবার রাতের ঝড়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হন অন্তত পাঁচজন, এদের মধ্যে বিলবোর্ড ভেঙে আহত হন দুই রিকশাচালক। অন্যদিকে ঝড়ে ঢাকার বাইরে রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








