News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

পুলিশের প্রেমের ফাঁদ!

পুলিশের প্রেমের ফাঁদ!

লক্ষ্মীপুর: হত্যা মামলার আসামি ধরতে অভিনব কৌশল হিসেবে প্রেমের ফাঁদ পাতে পুলিশ। আর এ ফাঁদে সহজেই ধরা দেয় স্ত্রী হত্যার পলাতক আসামি সুমন (৩০)।

গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সুমন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, যৌতুকের টাকা না পেয়ে সুমন গত ৯ মার্চ গভীর রাতে স্ত্রী রাশেদা বেগমকে (২৪) গলা কেটে হত্যা করে। রাশেদা কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের তাজুল হকের কন্যা। হত্যাকাণ্ডের পরপরই সুমন পালিয়ে যায়। তার বিরুদ্ধে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ আরো জানায়, তাকে ধরতে পুলিশ সদস্য আনিকা চক্রবর্তীকে দিয়ে প্রেমের ফাঁদ পাতা হয়। প্রতিদিন তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হতো। এভাবে দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সুমন দেখতে চায় আনিকাকে। আনিকাও দেখতে চায় সুমনকে। এরপর দেখা হয় ’প্রেমিক-প্রেমিকার’। এভাবেই ধরা পড়ে সুমন পুলিশের পাতা ফাঁদে।

কমলনগর থানা ওসি কবির আহাম্মদ নিউজবাংলাদেশ.কমকে বলেন, “ওসি (তদন্ত) ইকবাল হোসেন, উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল ও নারী পুলিশ সদস্য আনিকার বিশেষ অভিযানে সুমনকে গ্রেফতার করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়