ঝড়ে সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে ২৪
ঢাকা: অসময়ের কালবৈশাখী ঝড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার রাতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাজধানীর সদরঘাটে ১জন, গুলিস্তানে ১জন, সিরাজগঞ্জে ৩জন, বগুড়ায় ১২জন, রাজশাহীতে ৪জন, পাবনায় ১জন, নওগাঁয় ১জন ও নাটোরে ১জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় দুই শতাধিক।
দেশের বিভিন্ন স্থান থেকে নিউজবাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজধানীতে সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ২জনের মৃত্যু ঘটে এবং ২জনকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়।
জানা গেছে, রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সঙ্গে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়।
এদিকে রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








