News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১১, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৩

সিরাজগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে কাজিপুর উপজেলার খাস রাজবাড়ীতে তিন জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে । শনিবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যায় এ ঝড়। ঝড়ের সঙ্গে বজ্রপাত, বৃষ্টিতে কাজিপুর উপজেলার সোনামুখী, সিমুলদাইড়, ঢেকুরিয়া, মাইজবাড়ী, বিলচতল, হরিনাথপুর, স্থলবাড়ী, আজগাছি এলাকায় সম্পূর্ণরূপে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুতের তার, গাছপালা রাস্তায় পড়ে পথচারীদের চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। আম, লিচুসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক স্কুল ও কলেজের টিন উড়ে গেছে।

ঝড়ে উপজেলার খাস রাজবাড়ীতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫জন।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ঝড়ে তিন জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/আরডি/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়