পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তও বহাল
ঢাকা: প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেও বৈধ হতে পারলেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পিন্টু। এর আগে উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর আপিলও খারিজ করে দেয় কমিশন।
শনিবার আপিল শুনানি শেষে ঢাকা বিভাগীর কমিশনার জিল্লার রহমানও পিন্টুর প্রার্থিতা বাতিল করে দেন। কমিশনারের কার্যালয়ে পিন্টুর আপিল শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই শেষে বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় পিন্টুর প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং অফিসার।
তবে এদিন দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আপিল করে রেজাউল করিম আরেকজন প্রার্থী প্রার্থিতা ফেরত পেয়েছেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ করে দেয় কমিশন। ফলে সিটি নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








