বনশ্রীতে নির্মাণ শ্রমিক নিহত
ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। ওই শ্রমিকের নাম আবু জাফর (৩২)।
শনিবার তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন খিলাগাঁও থানার এসআই আবুল বাশার।
তিনি বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী এলাকার জি ব্লকের ৫ নম্বর রোডের নির্মাণাধীন একটি ভবনের ৯ তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান আবু জাফর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খিলগাঁও আল রাজি হাসপাতালে নিয়ে যায়।”
তিনি আরো বলেন, “সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








