News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৮, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

ঢামেকে পুলিশ পরিচয়ে ছিনতাই

ঢামেকে পুলিশ পরিচয়ে ছিনতাই

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে পুলিশ পরিচয়ে মহরম হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের টাকা ছিনতাই করা হয়েছে। যদিও এ ভবন ঘিরে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) সেন্টুচন্দ্র দাশ।

মহরম হোসেন নিউজবাংলাদেশকে জানান, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে তিনি কাজ করতেন। এক মাসে জমানো সাড়ে ৫ হাজার টাকা নিয়ে আজ সকালে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। 

তিনি আরো জানান, সকাল সাড়ে ১০টায় তিনি গুলিস্তানে বাস থেকে নামার সাথে সাথে দুজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে রিক্সায় উঠিয়ে নেয়। রিক্সাটি ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে এলে ওই দুজন তার কাছ থেকে ৫ হাজার টাকা এবং মোবাইল সেট ছিনিয়ে নেয়।

তিনি বলেন, এ সময় প্রশাসনিক ভবনে কর্তব্যরত আনসার সদস্য আমিনুলকে আমি বিষয়টি জানাই। আমিনুল আমাকে ক্যাম্প ইনচার্জ সেন্টুর কাছে নিয়ে যান।

মহরম হোসেনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তার বাবার নাম আব্দুল হামিদ।

উল্লেখ্য, গতরাতেও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে লাল মিয়া এক রোগীর ওষুধ কেনার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লাল মিয়া কিশোরগঞ্জ থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এসেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়