স্বর্ণসহ কুয়েত এয়ারওয়েজের কেবিন ক্রু আটক
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ কুয়েত এয়ারওয়েজের একজন কেবিন ক্রু আটক হয়েছেন।
শনিবার ভোরে তাকে আটক করা হয়।
বিমানবন্দর শুল্ক গোযেন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা নিউজবাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভোর সাড়ে পাঁচটায় কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট কেইউ-২৮৩ শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই বিমানের কেবিন ক্রু আসলাম ওমর বেলিমের (৪৫) দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার ও ৮২ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা।
জব্দ করা স্বর্ণের মোট ওজন পাঁচশ ৪৮ গ্রাম, মূল্য ২৫ লাখ টাকা।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম








