News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৪, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

বিমানের নতুন দুই টারবোপ্রপ ঢাকায়

বিমানের নতুন দুই টারবোপ্রপ ঢাকায়

ঢাকা: দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সেবা সম্প্রসারণ করতে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে নতুন টারবোপ্রপ বিমান। ডাস-৮ কিউ ৪০০ মডেলের বিমান দুটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিমান দুটি এসে পৌঁছায় বলে জানায় তারা।

৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সেবা সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। এ কার্যক্রমে দেশের অভ্যন্তরীণ বিমান রুটে সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়