News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

চলতি মাস থেকেই বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

চলতি মাস থেকেই বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

ঢাকা: অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণে বহুল আলোচিত দুইটি ‘টার্বো প্রপ’ বিমান ঢাকায় পৌঁছেছে। ফলে চলতি মাস থেকেই শুরু হচ্ছে বিমানের অভ্যন্তরীণ চলাচল।

শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে কৌশলগত ভুলে কয়েক দফা দরপত্র আহ্বান করেও উড়োজাহাজগুলো ইজারা নিতে ব্যর্থ হয়েছিল কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বহরের জন্য দুটি ডাস-৮ কিউ ৪০০ টার্বো প্রপ বিমান এসে পৌঁছেছে। আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সেবা সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর উড়োজাহজ দুটি অভ্যন্তরীণ রুটে চলাচল করবে।

জানা গেছে, আন্তর্জাতিক রুটের সংযোগ ফ্লাইট হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট ফ্লাইট চালানো হচ্ছিল বিমানের। আর উড়োজাহাজ সঙ্কটের কারণে কয়েক বছর পূর্বে থেকে একে একে বন্ধ হয়ে যায় এয়ারলাইনসটির অভ্যন্তরীণ ফ্লাইট।

প্রসঙ্গত বাংলাদেশ কেন্দ্রীক আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ক্রমেই বাড়ছে। আর এ কারণেই বেসরকারি ইউনাইটেড, রিজেন্ট ও নভো এয়ার অভ্যন্তরীণ রুটে পেয়েছে ব্যবসায়িক সাফল্য।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়