News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৫, ১৮ জানুয়ারি ২০২০

শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ

ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বৃহস্পতিবার মধ্যরাতে বিমানবন্দরের কার্গো ইউনিটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

স্বর্ণগুলো কার্গো বিমানে হংকং থেকে এসেছে।

শুক্রবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মোবাইলের পাঠানো ওই বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো ইউনিটে অভিযান চালিয়ে বৈদ্যুতিক পাখা বহন করা একটি কাঠের বাক্সে লুকানো ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের ওজন ১২ কেজি। মূল্য ৬ কোটি টাকা।

স্বর্ণগুলো জারা ইন্টারন্যাশনাল, ঢাকা- এই ঠিকানায় হংকং থেকে আসা ক্যাথে প্যাসেফিক কার্গো ফ্লাইটের সিএক্স ০৪৯ নম্বরের একটি বিমানে আনা হয়। পাঠানো হয় হংকংয়ের গ্লোবাল ইন্টারন্যাশনালের মাধ্যমে।

এব্যাপারে তদন্ত প্রক্রিয়া চলছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়