News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৯, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৫, ১৮ জানুয়ারি ২০২০

বজ্রপাতে নারী শ্রমিকসহ ২ জনের মৃত্যু

বজ্রপাতে নারী শ্রমিকসহ ২ জনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বুধবার রাত থেকে থেমে থেমে কয়েক দফা ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকসহ দুজন মারা গেছেন।

ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক গাছ-পালাসহ ছোট ছোট বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।

জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা একটি ইটভাটায় রাত দশটার দিকে বজ্রপাতে হিমত বালা (৪০) নামের এক নারী শ্রমিক মারা যান। তিনি কিশোরগঞ্জ জেলার জয়নাল বেপারীর স্ত্রী। এ সময় আরো দুজন শ্রমিক আহত হয়েছেন।

অপরদিকে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর সরদারকান্দি এলাকায় কৃষক সাত্তার মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বৃহস্পতিবার সকালে সরদারকান্দি সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে নিহতের স্বজনেরা।

জানা যায়, গত রাতে ঝড়ের আগে তিনি বাইরে গেলে আর ঘরে ফিরে আসেননি। রাতে খোঁজাখুঁজি করেও তার স্বজনেরা তাকে পাননি। সকালে রাস্তার পাশে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ধারণা করা হয়, ঝড়ে সময় প্রচণ্ড বাতাসের মধ্যে বাড়িতে ফিরতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান।

সূত্র জানায়, ঝড়ের কারণে সন্ধ্যা থেকে প্রায় চার ঘণ্টা কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, “এ রকম ঘটনা শুনেছি। আমি থানার বাইরে আছি, নিহতদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি পরে বিস্তারিত জানাতে পারব।”


নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়