গাড়ির চাপায় শিশু নিহত: চালক আটক
কুড়িগ্রাম: কুড়িগ্রামে পৌরসভার আবর্জনা বহনকারী গাড়ির চাপায় দেড় বছরের এক শিশু নিহত হয়েছে।
ঘটনার পর পরই ড্রাইভার মিঠু ও গাড়িটিকে আটক করে স্থানীয় জনতা।
জানাযায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পৌর শহরের চর হরিকেশ এলাকায় আবর্জনা বহনকারী গাড়িটি আবর্জনা বহন করতে গিয়ে সোহেল মিয়ার শিশু পুত্র সৌরভকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে পৌর মেয়র নুর ইসলাম নুরু ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করে জানান, “দোষী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








