News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৪, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৬, ১৮ জানুয়ারি ২০২০

সংসদে প্রধানমন্ত্রী

‘বিএনপি সরকারেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ’

‘বিএনপি সরকারেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ’

ঢাকা: বিএনপি সরকারেও ব্যর্থ ছিলো, এখন আন্দোলনেও ব্যর্থ, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপণী দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “হাওয়া ভবন খুলে ছেলেদের দিয়ে দুর্নীতির মাধ্যমে টাকা কামানো ছাড়া বিএনপি নেত্রীর আর কোন সফলতা নাই। আমরা সৃষ্টি করবো আর উনি (খালেদা জিয়া) ধ্বংস করছেন। বাংলাদেশকে ধ্বংস করাই খালেদা জিয়ার খেলা। তাকে লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে জনগণ দেবে না।”

বিএনপি সংসদে বিরোধী দল হিসেবে না থাকায় স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিএনপি বিরোধী দলে থাকায় অশালীন কথা বলতো। বিএনপি নেত্রী তো সংসদেই আসতো না। যন্ত্রণার হাত থেকে বর্তমান বিরোধী দল জাতিকে মুক্তি দিয়েছে। এখন আর খিস্তি খেউর শুনতে হয় না।”

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন, “এদেশের জনগণকে সঙ্গে নিয়েই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন করবো।”  
 
পরে স্পিকার ড. শিরীন শারমিন সংসদে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সমাপণী বক্তব্য রাখেন এবং সংসদ সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়