ডা. সামন্ত লাল বার্ন ইউনিট সমন্বয়ক
ঢাকা: ডা. সামন্ত লাল সেনকে দেশের ১৪ টি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটগুলো শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. সামন্ত লাল সেনকে অন্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে কাজে যোগ দেওয়ার তারিখ থেকে আগামী দুবছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ সময়ে তিনি গ্রেড-৩ ভুক্ত বেতন পাবেন।
নিউজ বাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








