News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৫:১১, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি

ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিন্দ্বন্দ্বিকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার ইসির উপসচিব সামসুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “১০ এপ্রিলের পর প্রার্থীদের সুবিধাজনক একটা সময় বেছে নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।”
 
মতবিনিময় সভায় প্রার্থীদের সঙ্গে ইসি সচিব, রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। তবে আগামী ১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে এ সভা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
 
এ সভায় আচরণবিধি সঠিকভাবে পালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি প্রার্থীদের কাছ থেকেও নির্বাচনের নানাবিধ সমস্যা ও অভিযোগ শুনবেন বলে জানা গেছে।
 
এদিকে বৃহস্পতিবার প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছে রিটার্নিং অফিস। আগামী ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এর মধ্যে যেকোনো প্রার্থী চাইলে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারেন।
 
তবে এর আগে যাচাই বাছাইয়ে বেশ কয়েকজনের প্রার্থীতা বাতিল করে দিয়েছে রিটার্নিং অফিস। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে, কয়েকজন প্রার্থী আপিলও করেছেন। শেষ পর্যন্ত তিন সিটি নির্বাচনে দেড় হাজার প্রার্থী হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়