News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৮ জানুয়ারি ২০২০

৬২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

৬২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার সবসার সাঁকোপাড়া গ্রাম থেকে ৬২ কেজি গাঁজাসহ এক নারী গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

ওই নারীর নাম গুলবানু বেওয়া (৫৫)। তিনি উপজেলার সবসার সাঁকোপাড়া গ্রামের মৃত কোমর আলীর স্ত্রী।

এঘটনায় তার ছেলে গোলাম মোস্তফা (৩৮) পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, “গুলবানু ও তার ছেলে গোলাম মোস্তফা চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে তারা দেশের অভ্যন্তরে সরবরাহ করে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা বুধবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে গুলবানুর বাড়িতে অভিযান চালায়। ওই সময় গুলবানুর খাটের নিচে ৬২ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজাগুলো পলিথিনের প্যাকেটে দুই কেজি করে ভর্তি করে বিশেষ কায়দায় রাখা ছিল।”

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত গুলবানুকে রাজশাহী র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়