অজ্ঞানপার্টির খপ্পরে ২ গার্মেন্টস ব্যবসায়ী
ঢাকা: রাজধানীর কলাবাগান এবং নারায়ণগঞ্জে দুই গার্মেন্ট ব্যবসায়ীকে অজ্ঞান করে মোট ২০ লাখ টাকা ও ২টি মোবাইল সেট হাতিয়ে নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গার্মেন্টস ব্যবসায়ী মো. জসিম (২০) আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১৫ লাখ টাকা তুলে বাসে করে ধানমণ্ডি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন। পরে কলাবাগান থেকে ধানমণ্ডি থানার এসআই সেলিম তাকে উদ্বার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
এর আগে দুপুর ২টার দিকে মো. ওমর ফারুখ (৩২) নামের অন্য এক গার্মেন্ট ব্যবসায়ী বাসে করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে সঙ্গে থাকা ৫ লাখ টাকা এবং দুইটি মোবাইল ফোন হাতিয়ে নেয়।
পরে চাচাতো ভাই শাহীন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করান।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








