হোটেলের রুটি খেয়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ: জেলার ত্রিশাল উপজেলায় একটি হোটেলের রুটি খেয়ে এক পরিবারের দুই শিশুসহ তিনজননের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাম মিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
পুলিশ জানায়, সকালে ওই এলাকার আবুল কালামের পরিবারের ছয় সদস্যের জন্য পাশের একটি হোটেল থেকে রুটি আনা হয়। সেগুলো ঘরে রান্না করা আলুভাজির সঙ্গে খাওয়া হয়। এর পর একে একে ওই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








