News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২১, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৬, ১৮ জানুয়ারি ২০২০

নাটোরে অপহৃতরা উদ্ধার, ২ অপহরণকারী আটক

নাটোরে অপহৃতরা উদ্ধার, ২ অপহরণকারী আটক

নাটোর: নাটোরে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত চার ছাত্রকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের মুসলিম ইনষ্টিটিউটের পেছন থেকে তাদের উদ্ধার করা হয়। আটককৃতরা হলো শহরের আলাইপুর এলাকার কাঞ্চন এবং বড়হরিশপুর এলাকার শামীম রেজা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, বুধবার বিকেলে সিংড়া এলাকার বাড়ী থেকে বের হয়ে চার বন্ধু তারেক, রাজু, রকি ও সৌরভ নাটোর শহরে কেনাকাটা করতে আসে। সন্ধ্যার দিকে শহরের আলাইপুর বইপট্টি এলাকা থেকে রাজুর বন্ধু কাঞ্চন চা খাওয়ানোর কথা বলে তাদের কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর কাঞ্চনসহ বেশ কয়েকজন অপহরণকারী তাদের মুসলিম ইনষ্টিটিউটের পেছনে নিয়ে গিয়ে বেঁধে মারপিট করে। পরে তাদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি অনুযায়ী অপহৃত রকির দুলাভাই বিকাশের মাধ্যমে চার হাজার টাকা পাঠিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে অপহৃতদের উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে। এসময় অপহরণকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়