বন্দুকযুদ্ধে কামরুল নিহত: আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার
বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার কাঁটাখালী এলাকায় র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর সেকেন্ডে ইন কমান্ড কামরুল শেখ (৩৪) নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে সাতটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি ৮টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
নিহত কামরুল শেখ রামপাল উপজেলার কাঁটাখালী গ্রামের লতিফ শেখের ছেলে।
র্যার -৮ এর মিডিয়া উইং ক্যাপ্টেন হাসিবুল হক জানান,“সুন্দরবনের বনদস্যু রাজু ও ফরহাদ বাহিনীর সেকেন্ডে ইন কমান্ড কামরুল শেখ রামপালের কাঁটাখালী এলাকায় বসে সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময়ে বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১৫/২০ মিনিট ধরে গুলি বিনিময়ের পর বনদস্যুর পালিয়ে যায়।”
র্যাব কর্মকর্তা জানায়, “পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি মৃতদেহ ও দেশি-বিদেশি ৮টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করে। স্থানীয়রা মৃতদেহটিকে বনদস্যু কামরুলের বলে শনাক্ত করে “
তিনি আরও জানান, “কামরুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ অপরাধ কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।”
নিহতের লাশ রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








