কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে রাহাত (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চর লরেন্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহাত চর লরেন্স গ্রামের ওয়াহেদুন-নবী বিপ্লবের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পরিবারের সবার অজান্তে খেলতে গিয়ে রাহাত পানিতে ডুবে যায়। পরে, পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিনুল ইসলাম মঞ্জু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








