গণভবনের সামনে গাছ চাপায় আহত ১
ঢাকা: ঝড়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে গাছ চাপায় ১ নং গেটে দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নায়েক আব্দুল করিম (৩৫) গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ে গাছটির শিকড় উপড়ে পড়লে এ ঘটনা ঘটে।
পরে আহত এসএসএফ নায়েককে সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন শের-ই বাংলা নগর থানার ডিউটি অফিসার এএসআই রায়হান তালুকদার।
তিনি জানান, “ঝড়েরর সময় প্রবল বাতাসের কারণে গণভবনের সামনে একটি কৃষ্ঞচূড়া গাছ উপড়ে যায়। এসময় গাছের নিচে ডিউটিতে ছিলেন এসএসএফ নায়েক আব্দুল করিম। গাছ চাপায় তার কোমড় ও পায়ে আঘাত পান। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








