News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৭, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

অপহরণের ৩২ দিন পর যুবক উদ্ধার

অপহরণের ৩২ দিন পর যুবক উদ্ধার

নাটোর: ঢাকার আশুলিয়া থেকে অপহরণের ৩২ দিন পর নাটোর থেকে ওবায়দুর রহমান নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ওবায়দুর চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ওবায়দুর রহমানের বন্ধু চাপাইনবাবগঞ্জের নাচোল বাজার এলাকার আলাউদ্দিন চাকরির কথা বলে ওবায়দুরকে ঢাকার আশুলিয়া যেতে বলে। পরে সেখান থেকে ওবায়দুরকে অপহরণ করে পরিবারের কাছে পাঁচলাখ মুক্তিপণ দাবি করা হয়।  অপহরণকারীদের দাবিকৃত টাকার মধ্যে চার কিস্তিতে মুক্তিপণের দুলাখ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করে ওবায়দুরের পরিবার। তারপরও ফেরত না দেওয়ায় নাচোল থানায় অপহরণ মামলা করে তার পরিবার।

বুধবার ভোরে নাটোর সদর থানার সামনে অচেতন অবস্থায় ওবায়দুরকে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এসময় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে পরিবারের কাছে ওবায়দুরকে হস্তান্তর করে পুলিশ।  

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়