News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২১:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুম গাজী (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোবাজার নামক স্থানে ঘটনাটি ঘটেছে ।

মাসুম গাজী যশোর কোতয়ালী থানার দোয়ারপাড়া গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে।
 
কালীগঞ্জ বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আকিনুর রহমান জানান, “বিকেল পাঁচটার দিকে যাশোরের নিজ বাড়ি থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজারে মাছ ব্যবসার কাজে যাচ্ছিল মাসুম গাজী। এসময় বাজারে পৌঁছে দ্রুতগতিতে থাকা মটর সাইকেলটি ব্রেক করলে সে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।”

তিনি আরও জানান, এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে ছটার দিকে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়