মক টেস্টের আয়োজনে ডিএসই
ঢাকা: বুক বিল্ডিং সিস্টেমের নতুন সফটওয়্যার সফলভাবে চালুর লক্ষ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য মক টেস্টের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই মক টেস্টে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে ডিএসই।
নতুন বুক বিল্ডিং সফটওয়্যারে মক টেস্টের জন্য এ লিঙ্কে http://202.84.35.144.8180/ লগ ইন করতে হবে।
ডিএসই জানায়, বুক বিল্ডিং সিস্টেমের নতুন সফটওয়্যার সফলভাবে চালু করার জন্য ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল বিকাল সাড়ে ৩ টা থেকে ৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সব যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য মক টেস্টের আয়োজন করেছে।
ডিএসই আরও জানায়, ইতোপূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগ এবং আইসিটি বিভাগ যৌথভাবে ১২ মার্চ ২০১৫ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের জন্য চার দিনব্যাপী ‘Demonstration Program of New Book Building Software and Data Transmission Software for New Public Issue Application Process’ এর আয়োজন করেছে।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








