News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

ডেসকোর সঙ্গে চুক্তি

অনলাইনে বিল নেবে শাহজালাল ব্যাংক

অনলাইনে বিল নেবে শাহজালাল ব্যাংক

ঢাকা: ঢাকা অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে অনলাইনে বিল পরিশোধ করতে পারবেন।

এ লক্ষ্যে ব্যাংকটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সঙ্গে একটি চুক্তি সই করেছে। এর ফলে ডেসকোর গ্রাহকরা ব্যাংকটির সব শাখায় অনলাইনে এ বিল জমা দিতে পারবেন।

ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের লক্ষ্যে ২ এপ্রিল রাজধানীর এক হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে ঢাকা অঞ্চলে ডেসকোর গ্রাহকগণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেসকোর পক্ষ থেকে বলা হয়, “দীর্ঘদিন ধরে প্রচলিত বিল পরিশোধ প্রক্রিয়ায় গ্রাহকের অর্থ, সময় ও শ্রমের অপচয় হচ্ছিল। এ থেকে উত্তরণের লক্ষ্যে ডেসকো গ্রাহকদের বৃহত্তর স্বার্থে অনলাইন বিল পরিশোধ পদ্ধতি চালু করেছে।”

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর. চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. মুশফিকুর রহমান এবং ডেসকোর কোম্পানি সচিব ইঞ্জিনিয়ার জুলফিকার তাহমিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী, ডেসকোর অর্থ বিভাগের পরিচালক রাফি উদ্দিন, প্রশাসন বিভাগের পরিচালক আব্দুল্লাহ্ আল মাসুদ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়