News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪২, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

হোসিয়ারি নির্বাচন: ৪২ প্রার্থীই বৈধ

হোসিয়ারি নির্বাচন: ৪২ প্রার্থীই বৈধ

নারায়ণগঞ্জ: বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে ১৮ পদের বিপরীতে দাখিল করা মোট ৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন বোর্ড।

বুধবার দুপুরে ফতুল্লার বিসিক শিল্পনগরীস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আরিফ আলম দীপু ও সদস্য শামীম আহমেদ এ ঘোষণা দেন। বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সচিব সরদার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সফদার হোসেন জানান, একজন স্বতন্ত্র প্রার্থীসহ সাবেক সভাপতি শাহজালাল প্যানেলের ২০ জন ও নাজমুল আলম সজল প্যানেলের ২১ জন করে প্রার্থী গত ২৮ মার্চ মনোনয়নপত্র দাখিল করেন। ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাই শেষে ১ এপ্রিল বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা বোর্ড।

সাবেক সভাপতি শাহজালাল প্যানেলে সাধারণ গ্রুপে রয়েছেন, শাহজালাল, আজিজুর রহমান বাদল, আবুল বাশার বাসেদ, আবুল বাশার ফকির, দীপক কুমার মোদক, বাবুল চন্দ্র দাস, মনির হোসেন, লুৎফর রহমান, অলি আহম্মেদ, বশির আহম্মেদ, আলমগীর হোসেন, আতাউর রহমান ও বিশ্বজিৎ পাল। অ্যাসোসিয়েট গ্রুপে রয়েছেন, সাঈদ আহম্মেদ স্বপন, শাহীন হোসেন, নারায়ণ চন্দ্র মজুমদার, সোহেল আহম্মেদ তুলিফ, সাখাওয়াত হোসেন সুমন, আক্তার হোসেন, ও সিরাজুল ইসলাম।

নাজমুল আলম সজল প্যানেলে জেনারেল গ্রুপে রয়েছেন নাজমুল আলম সজল, আরিফুজ্জামান টিপু, আলী আহম্মদ শেখ, আবদুল হাই, জাহাঙ্গীর হোসেন, আমিরুল্লা রতন, বিষ্ণুপদ সাহা, সাব্বির আহম্মেদ সাগর, সুশান্ত পাল চৌধুরী, কামাল হোসেন, নিজাম মুন্সি, জাহাঙ্গীর আলম, কবির হোসেন ভুইয়া বাবুল, আতাউর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, শাহজালাল শাকিল। অ্যাসোসিয়েট গ্রুপে রয়েছেন নাসির শেখ, নাসিম, আতাউর রহমান, আদিল হাওলাদার, মিজান ও ভোলানাথ সাহা।

স্বতন্ত্র প্রার্থী হলেন আদনান আহম্মেদ সুহিন।

জানা গেছে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৪ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে ৫ এপ্রিল। আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মিশনপাড়াস্থ কমিউনিটি সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন পিছিয়ে দেয়ার আহবান জানান। পরে নির্বাচন পরিচালনা বোর্ড ২৭ নভেম্বর নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। পরবর্তীতে ৯ মার্চ নয়া তফসিল ঘোষণা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/ওএস            

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়