এফবিসিসিআই নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্ত
ঢাকা: দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এফবিসিসিআই ইলেকশন বোর্ড।
এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ভোটার দুহাজার ২০৬ জন। এর মধ্যে ৭৮টি চেম্বারের ৪৩২ জন এবং ৩৫৭টি অ্যাসোসিয়েশন থেকে এক হাজার ৭৭৪ জনকে ভোটার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও সদস্য মো. সামসুল আলম স্বাক্ষরিত চূড়ান্ত এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








