News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিকদের চিকিৎসায় চুক্তি

দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিকদের চিকিৎসায় চুক্তি

ঢাকা: দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিকদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও জার্মানভিত্তিক এনজিও ‘ফর বাংলাদেশের’ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার ঢাকায় এক হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজিএমইএর পক্ষে সভাপতি মো. আতিকুল ইসলাম এবং ‘ফর বাংলাদেশের’ পক্ষে সভাপতি হাসনাত মিয়া এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএ এর দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান (কচি), জার্মানির প্রখ্যাত শল্য চিকিৎস্যক (প্লাষ্টিক, বার্ন, হ্যান্ড-সার্জারি) প্রফেসর ড. হেইঞ্জ-হার্বার্ট হুমেনসহ (prof Dr. Heinz-Herbert Homann) আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রনে বর্তমানে ‘ফর বাংলাদেশ’ এর প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অবস্থানরত আহতদেরকে চিকিৎসাসেবা দিচ্ছেন। এই সংস্থার সঙ্গে ইন্টারপ্লাষ্ট জার্মানি, নেদারল্যান্ড ও হাঙ্গেরির বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়